ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ৬:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 8, 2026 - 10:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর)সকাল ১১ টায় সমায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল।
দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে সংগঠনের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্য ছিল‘বিশ্বের মোট দৃষ্টিশক্তি হ্রাসের ৯০ শতাংশই সৃষ্টিকোণের মাধ্যমে প্রতিরোধ সম্ভব’।

আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, সময়মতো চোখের চিকিৎসা এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনেকাংশে দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে শিশু ও বয়স্কদের চোখের বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।