ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চরম্বায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 8, 2026 - 10:44 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

খলিল চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) দলের দুঃসময়ে যারা আন্দোলন সংগ্রামে ছিলো, মামলা-হামলার শিকার হয়েছে, মানুষের জনসমর্থন যাদের রয়েছে সেসব ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়া হবে।

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ উপলক্ষ্যে দলীয় সমর্থন প্রদানে প্রার্থী যাচাই-বাছাই কমিটির আয়োজনে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময় সভায় দলীয় সমর্থন প্রদানে প্রার্থী যাচাই-বাছাই কমিটির নেতৃবৃন্দরা এসব কথাগুলো তুলে ধরেন।

বিএনপির নেতারা বলেন, বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে। গেল ১২ই ফেব্রয়ারী নির্বাচনে বিএনপি সরকার গঠন করে।দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। তাই যারা দীর্ঘ ১৭বছর দলের সাথে ছিলো , তাদেরকে দল বিবেচনা করে। মনোনয়ন প্রত্যাশীদের আবেদন আমরা জমা নিয়ে জেলায় জমা দিবো। তারাই কেন্দ্রে পাঠাবে। কেন্দ্রে পাঠানোর পরেই দলের চেয়ারম্যান সিদ্ধান্ত দিবেন। তাই সকল ভেদাভেদ ভূলে গিয়ে দল যাকেই মনোনয়ন দিবেন তার সাথে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে অক্টোবর সন্ধ্যায় উপজেলার আমিরাবাদে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

এসময় বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু ।

মতবিনিময় সভায় উপজেলার চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা মোঃ সেলিম উদ্দিন।