ঢাকা | অক্টোবর ৯, ২০২৬ - ৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 9, 2026 - 12:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুটি বিশেষ অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ৩০০ টাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে

অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই দিন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে একই গ্রামে মনোহরপুর বিওপির বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে।
জব্দ করা মদ ও সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসে বিভিন্ন অভিযানে একজন আসামিসহ ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল

ফেয়ারডিল সিরাপ ও ৩৬ বোতল মদ জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।