ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে বিশাল অজগর উদ্ধার, বনে অবমুক্ত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 11, 2026 - 12:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বিটসংলগ্ন লোকালয় থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে অজগরটিকে শেখ রাসেল এভিয়ারি ও ইকোপার্কের গভীর প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

আজ রাতে পোমরা বিটের অধীনস্থ একটি লোকালয়ে অজগরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সোহেল রানার দিকনির্দেশনা ও পরামর্শে এবং রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে অজগরটিকে শেখ রাসেল এভিয়ারি ও ইকোপার্কের গভীর প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হয়। এ সময় পোমরা বিট কর্মকর্তা ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।