ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পূবালী ব্যাংক পিএলসির সরফভাটা ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 14, 2026 - 2:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: গ্রাহকদের আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির সরফভাটা ইলেকট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সরফভাটায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তর অঞ্চলের রিজিওনাল হেড ও ডেপুটি জেনারেল ম্যানেজার কে. এম. মাসুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির মদুনাঘাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক রশিদুল হাসান ভূঁইয়া, রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপক শেখ আহমদ ফারুক, চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রিন্সিপাল অফিসার ও এডিসি হেড মোঃ মাহফুজুল আলম এবং রাঙ্গুনিয়া শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দীন।

এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক সরফভাটা শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর, ইউপি সদস্য মোঃ নুরুল আবছার এবং সমাজসেবক রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসির রাঙ্গুনিয়া শাখার কর্মকর্তা মোঃ আইয়ুব খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও উন্নত সেবা প্রদান সম্ভব। ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালুর ফলে স্থানীয় গ্রাহকেরা স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা গ্রহণের অতিরিক্ত সুযোগ পাবেন। এর মাধ্যমে সময় সাশ্রয়ের পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের আস্থা ও নির্ভরযোগ্যতাকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। সরফভাটায় ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালুর মাধ্যমে স্থানীয় জনগণের জন্য আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হলো।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।