ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ-র সচেতনতামূলক কর্মশালা
ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যে নিয়ে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে
ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে
নগরীর প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের রাস্তাপারাারে বিশেষ সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে দিকনির্দেশনা প্রদান করেন
ময়মনসিংহ জেলার ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) গোলাম মওলা। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের সড়ক ব্যবহারের নিয়মাবলি, ট্রাফিক সংকেত মেনে চলা এবং রাস্তা পারাপারের সময় সতর্ক থাকার বিষয়ে বিশদ আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ-র সহকারী মোটরযান পরিদর্শক জামান হোসেন।
কর্মশালায় অন্যান্যদের মাঝে প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চান মিয়া এবং অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা প্রতিদিন স্কুলে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা ও সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা ও সচেতনতামূলক আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়াতে একটি ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথি ও আমন্ত্রিত শিক্ষকবৃন্দ পুরস্কার তুলে দেন। শিক্ষক ও বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সচেতনতামূলক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় উৎসবমুখর পরিবেশে অংশ নেন।








