ঢাকা | অক্টোবর ১৭, ২০২৬ - ২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জ্যামাইকায় প্রথম আলোর আয়োজনে কমিউনিটি আড্ডা ‘দেখা সাক্ষাৎ’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 16, 2026 - 7:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকায় প্রথম আলোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি আড্ডা ও মতবিনিময় অনুষ্ঠান ‘দেখা সাক্ষাৎ’। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় জ্যামাইকার অঙ্গন পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম হোসেন খোকন, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাপসনিউজের হাকিকুল ইসলাম খোকন এবং দৈনিক নবোদয় ডটকম ও দেশ নিউজ২৪ ডটকমের প্রতিবেদক এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)। তাঁদের অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের একটি সুযোগ তৈরি করে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা। আয়োজকদের ভাষায়, এই আসরে সবাই কথা বলবেন, আবার সবাই অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রকৃতি ও বন্যপ্রাণীপ্রেমী এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আনসার উদ্দিন খান পাঠানের। এ ছাড়া ড. সুমাইয়া চৌধুরীর কমিউনিটির স্বাস্থ্যসচেতনতা নিয়ে তাঁর উদ্যোগ ‘Healthy Community, Stronger Tomorrow’ সম্পর্কে আলোচনা করার কথা ছিল।

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক বন্ধন দৃঢ় করা, অভিজ্ঞতা বিনিময় এবং কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল দেশি ট্রিবিউন এবং প্রথম আলো ফাউন্ডেশন, ইউএসএ।

Inline image