ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মেয়র মুহিত মাহমুদকে সংবর্ধনা দিল গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 24, 2026 - 3:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

সংবাদদাতা: আহমেদ সেবুল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে হ্যামট্রামিক সিটির নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত মাহমুদ মেয়র নির্বাচিত হওয়ায় স্পাইস ২১ রেস্টুরেন্টে এই সংবর্ধনা ও আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুনুল হুদা খান ও ডেপুটি সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের উপদেষ্টা হাফিজ রায়হান উদ্দিন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা খলকুর রহমান, মাসুদ চৌধুরী, সাহেদুল ইসলাম ও মিসবাহুর রহমান চৌধুরী; সহ-সভাপতি ফয়সল আহমদ, রেজাউল চৌধুরী, শাহীন চৌধুরী ও জাকির চৌধুরী; কোষাধ্যক্ষ আশাবুর রহমান টিপু; মেম্বার অ্যাট লার্জ শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মাশকুর কাউসার, আমিরুল ইসলাম, দেলোয়ার আনসার ও ছাব্বির খান; সহ-কোষাধ্যক্ষ আহমেদ সেবুল; সাংগঠনিক সম্পাদক আহমেদ আলম শরীফ মাহদি; সহ-সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশকুরুল হুদা খান।

বক্তারা বলেন, নিজেদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির মেয়র হওয়া গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র জন্য বড় গর্বের বিষয়। তাঁরা নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের পক্ষ থেকে মেয়র মুহিত মাহমুদকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করা হয়। পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।