ঢাকা | অক্টোবর ১৭, ২০২৬ - ২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাফুয়ানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 16, 2026 - 7:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

মোঃ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ একমাত্র নাতী সাফুয়ানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। হাসান ও মুন্নীর বড় ছেলে মান্নার পরিবারের একমাত্র ছেলে ছিল সাফুয়ান।

বৃহস্পতিবার আনুমানিক সকাল  সারে দশটার দিকে মির্জাপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কান্ঠালিয়া গ্রামের বক্সিবাড়ি ঘাটের  পাড়ে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির সবার অগোচরে শিশুটি লৌহজং নদীর পাড়ে তার সহপাঠির সাথে বল নিয়ে খেলতে যায়ঢ় ঘ্w একপর্যায়ে নদীর উপর হতে নিচে পাড়ের দিকে গেলে সাফুয়ান আর নিজেকে সামলাতে পারে নাই। এ সময় নদীর অপর প্রান্ত থেকে ইয়াসিন নামে এক যুবক ও নারী প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলেও তাৎক্ষণিকভাবে আশপাশে কেউ না থাকায় তাকে বাঁচানো যায়নি। হাত নাড়াতে নাড়াতে পানির নিচে তলিয়ে যেতে দেখেন ওই প্রত্যক্ষদর্শীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

ফ

ঘটনার খবর পেয়ে দ্রুত টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ আরে ৭ সদস্যর টিম এ উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধার অভিযানকালে দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে বক্সিবাড়ির ঘাটের মাঝ নদী থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো: ইসমাইল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ৩ ডুবুরি সহ ৭ সদস্যর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। শিশুটির লাশ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাদ এশার নামাজের পর জানাজা শেষে পোষ্টকামুরী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।