ঢাকা | অক্টোবর ১৭, ২০২৬ - ২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি সুলতান গ্রেপ্তার!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 16, 2026 - 7:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘা থানা পুলিশের এক সফল অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামি সুলতান মন্ডল (৫২) গ্রেপ্তার হয়েছে।বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে বাঘা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত সুলতান মন্ডল (কথিত নাম হিরোইন সুলতান) বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার জিআর মামলা নম্বর ২৪০/১৭ [১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) ধারা]-এ বিজ্ঞ আদালত বিচারিক প্রক্রিয়া শেষে আসামি সুলতান মন্ডলকে দোষী সাব্যস্ত করে সাজা পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আসুন সবাই মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি।