ঢাকা | অক্টোবর ১৮, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন এমপি সানজিদা ইয়াসমিন তুলি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 17, 2026 - 6:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

মোঃ নাসিম নিজস্ব প্রতিবেদক ঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুঃস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় উপজেলা মিনি কনফারেন্স

রুমে  ‘প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার’ থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), , নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  আবু তাহের খোকন, ,

নাচোল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি মো. সফিকুল ইসলাম।

এ সময় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণের এ উদ্যোগের মাধ্যমে সমাজের দুঃস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা নেওয়া হয়। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে উপকারভোগীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।