ঢাকা | অক্টোবর ১৮, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দার তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 17, 2026 - 6:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের পলাশবাড়ী ও পিড়াকৈর গ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, উৎসবের
পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতির পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা অফিস সহায়ক আশিকুর রহমান সোহাগ এবং সাংবাদিক ওয়াশিম রাজু সহ মন্দির কমিটির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।