ঢাকা | অক্টোবর ২০, ২০২৬ - ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়িয়ার দাওশা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামাল হোসেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 20, 2026 - 3:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

ময়মনসিংহ:ময়মনসিংহের ফুলবাড়িয়ার দাওশা পীরগঞ্জউচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মো. কামাল হোসেন। তিনি পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কর্মরত।

সোমবার (১৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে তাকে সভাপতি মনোনীত করে আগামী ছয় মাসের জন্য ফুলবাড়িয়ার দাওশা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার অনুমোদনপত্রে কামাল হোসেন কে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিটির সাধারণ শিক্ষক সদস্য হিসেবে ছিদ্দিকুর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে মোখলেছুর রহমান রয়েছেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে কামাল হোসেন দাওশা পীরগঞ্জ
উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- এই কমিটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করার কথা জানিয়ে আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফতুল্লা পাইলট হাই স্কুলকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

দাওশা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. কামাল হোসেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি ত্রিশাল কানিহারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।