ঢাকা | অক্টোবর ২০, ২০২৬ - ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লালানগরে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের পূজামণ্ডপ পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 20, 2026 - 3:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

চট্টগ্রাম:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে ১৫ নম্বর লালানগর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে হুমাম কাদের চৌধুরী’র নির্দেশনায় পরিষদের উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্টা আবদুল্লাহিল মুমিন চৌধুরী, ইকবাল হোসেন সুমন ও ইলিয়াস হায়দারের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন পরিষদের নেতৃবৃন্দ ইউনিয়নের উত্তর খিলমোগল শীলপাড়া সার্বজনীন দুর্গামণ্ডপ, লালানগর সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দির এবং বসন্ত মহাজনের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন পূজামণ্ডপে বস্ত্রসামগ্রী বিতরণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্মৃতি পরিষদের উপদেষ্টা লিয়াকত আলী মেম্বার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পরিষদের উপদেষ্টা হারুন রশীদ মাসুদ, ইউনিয়ন বিএনপি’র সদস্য ও পরিষদের উপদেষ্টা মিজানুর রহমান মিজান, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পরিষদের উপদেষ্টা রবিউল হাসান, লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পরিষদের উপদেষ্টা ফারুক আহমেদ। এ ছাড়া পরিষদের উপদেষ্টা নুরুল আফছার ও নুরুল আলম উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১৫ নম্বর লালানগর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি ইলিয়াস হায়দার, সিনিয়র সহসভাপতি ইয়াকুব, সহসভাপতি আনোয়ার শাহ ড্রাইভার, মোজাম্মেল হক, রমজান আলী, লোকমান ও বাদশা মিয়া।

পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ সওদাগর, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদুর এবং সহ-অর্থ সম্পাদক আহাদসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনায় সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।