নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
আরিফ রব্বানী ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও ‘শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোঃ আব্দুল মুকিম ও শিক্ষকবৃন্দের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি এবং ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ. কে. এম. রফিকুল আলম (শামীম)। এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক রেজবীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:সাবেক সহকারী প্রকৌশলী (বিনা) ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর-রশিদ,মাকছুদা খানম শিপুন,
হাবিবুর রহমান খোকা মেম্বার,শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম মোহাম্মদ আজাদ,এডহক কমিটির সদস্য সাংবাদিক মফিজ উদ্দিন সরকার,এডহক কমিটির সদস্য জিন্নাত আরা বেগম,প্রাক্তন শিক্ষার্থী রাকিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ সুসংহত করা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি এনামুল হক আকন্দ লিটন তাঁর বক্তব্যে নবগঠিত এডহক কমিটির সকলকে অভিনন্দন জানান এবং শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক গুরুত্বপুর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকার শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে কোতোয়ালী বিএনপির সাবেক সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য, আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী এ.কে.এম রফিকুল আলম শামীম বলেন, চূড়খাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
এসময় বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করে নবনিযুক্ত সভাপতি রফিকুল আলম শামীম আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য এবং শিক্ষার পরিবশে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সুন্দরভাবে আমার কাজ পরিচালা করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নাজিরাবাদ স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের কাজ পড়াশুনা করা। তোমরা পড়াশুনায় মনোযোগী হবে।
এর আগে অনুষ্ঠানে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মচারী এবং অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্যরা এডহক কমিটির নতুন সভাপতি রফিকুল আলম শামীম,সদস্য সচিব ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক ও সদস্য সচিব কাজী আব্দুল মুকিম
অভিভাবক প্রতিনিধি মফিজ উদ্দিন তালুকদার , শিক্ষক প্রতিনিধি জিন্নাত আরা বেগমকে সাদরে স্বাগত জানান এবং ফুলের শুভেচ্ছায় বরণ করেন।








