ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে শিশু রিফাতকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন এলাকাবাসী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 31, 2026 - 7:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় রিফাত (১৩) নামে একটি শিশুকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

পরিবার সূত্রে জানাযায় রিফাত নাগেশ্বরী উপজেলার আলেপের তেপতি তেলের পাম্প সংলগ্ন একটি প্রাইভেট মাদ্রাসায় পড়াশোনা করেন ও থাকেন সেখানে। আজ ৩১ অক্টোবর শনিবার সকালে মাদ্রাসায় খোঁজ খবর নেন রিফাতের পরিবার।পরে ওই দিনি বিকেলে ফোনের মাধ্যমে জানতে পারেন তার ছেলে রিফাত পাশের উপজেলা ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের লাকী সিনেমা হল সংলগ্ন স্থানীয় লোকজনের কাছে আছেন।পরে সন্ধার পর ঘটনা স্থলে রিফাতের বাবা মা উপস্থিত হয়ে রিফাতকে সুস্থ অবস্থায় ফিরে পান।রিফাতের বাবা মা বলেন বাচ্চার কাছে শুনেছি দুজন অপরিচিত ব্যাক্তি মাদ্রাসার সামন থেকে রিফাতকে অটোকরে পাচার করার উদ্দেশ্য ভূরুঙ্গামারীতে নিয়ে আসে।এমতাবস্থায় ভূরুঙ্গামারী বাজারে পৌছালে রাস্তায় জান জট

সৃষ্টি হলে অটো থেকে নেমে রিফাত দৌড়ে পালিয়ে লাকী সিনেমা হল সংলগ্ন স্থানীয় লোকজনের কাছে আশ্রয় নেয়।

রিফাত বলেন আমি মাদ্রাসার রাস্তার সামনে খেলতে ছিলাম সে সময় অপরিচিত দুজন লোক আমাকে জোর করে অটোরিকশায় নেয় তারপর আমি আর কিছু বলতে পারি না।পরে কত সময় গেছে আমি জানি না। আমার হুশ ফেরার পর দেখি অটোরিকশা জান জটে আটকা পরেছে আমি ওমনি অটো থেকে নেমে দৌড়ে পালিয়ে এখানে আসি।

রিফাতের বাবা মা বলেন ওর মাদ্রাসায় কয়েকদিন থেকে ঝামেলা চলতেছে।এখন কি থেকে কি হলো বুঝতেছি না।তারা আরও বলেন যারা আমার বাচ্চাকে এই অল্প সময় টুকুতেই আদর যত্ন নিছেন,আগলে রেখেছেন আমাদেরকে খবর দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো।

 

রিফাতের উদ্ধার হওয়ায় স্থানে,স্থানীয় লোকজন বলেন আমরা দেখতেছি বাচ্চাটি দৌড়ে এসে আমাদের বলতেছে আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে অটো রিকশা করে।আমি দৌড়ে পালিয়ে এসেছি।তখন আমরা বাচ্চাটি এক বাসায় এনে হাতমুখ ধুয়ে দিয়ে কিছু খাবার খাওয়াই।পরে বাচ্চাটির কাছ থেকে তার পরিবারের ঠিকানা নিয়ে খবর দিলে বাচ্চার পরিবার এসে বাচ্চাটিকে নিয়ে যায়।

রিফাত নাগেশ্বরী উপজেলার সদর পৌরসভার বদিজামাল গ্রামের তালেবের সন্তান।