ঢাকা | নভেম্বর ৩, ২০২৬ - ৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডামুড্যায় সালিশ শেষে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 3, 2026 - 12:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

মোঃ রিয়াদ মোল্লা শরীয়তপুর:
শরীয়তপুরের ডামুড্যায় পারিবারিক সালিশ শেষে লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবিউল ছৈয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবন ও বিক্রি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোমবার পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিশ বসে। সালিশ শেষে অন্যরা চলে গেলে আবারও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো অস্ত্র দিয়ে লামিয়ার গলা কেটে পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ডামুড্যা থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।