ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ক্রীড়াঙ্গন পুনরুজ্জীবিত করে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার প্রত্যয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 9, 2026 - 1:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক কাজী জাহেদ। রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল, প্রাণবন্ত ও সংগঠিত করার প্রত্যয় নিয়ে তিনি এ দায়িত্বে আসতে চান।

কাজী জাহেদ দীর্ঘদিন ধরে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর প্রত্যাশা, দায়িত্ব পাওয়ার সুযোগ হলে উপজেলার ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজানো, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে কাজ করবেন।

এ বিষয়ে কাজী জাহেদ বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা কিংবা বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। রাঙ্গুনিয়ায় অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, কিন্তু সঠিক পরিচর্যা, প্রশিক্ষণ ও সুযোগের অভাবে অনেকেই নিজেদের প্রতিভা বিকশিত করতে পারছে না। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার সুযোগ পেলে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি এবং খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নেব।

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে খেলাধুলার চর্চা বাড়ানো এবং তরুণদের মাঠমুখী করা প্রয়োজন। এজন্য প্রয়োজন আন্তরিকতা, পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগ।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতৃত্বের মাধ্যমে রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনে নতুন গতি আসবে। তাঁদের মতে, কাজী জাহেদের মতো একজন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক দায়িত্ব পেলে উপজেলার ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।