ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মো: আব্দুর রাজ্জাক (কাজল) কুড়িগ্রাম :কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) রোববার বিকেলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ২ টার দিকে ভূরুঙ্গামারী মহিলা কলেজ মাঠে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল।আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সহিদুল ইসলাম আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকদের দাবি, র্যালি ও আলোচনা সভায় ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ হাজার নেতা-কর্মী অংশ নেন।








