ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জিয়াউর রহমানের মুক্তিতেই নিশ্চিত নেতৃত্ব পেয়েছিল বাংলাদেশ: প্রতিমন্ত্রী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 7, 2026 - 2:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ৭ নভেম্বরের প্রেক্ষাপটে রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের সংকট কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়েই বাংলাদেশ একটি নিশ্চিত ও শক্তিশালী নেতৃত্বের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমান—এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আগামী দিনে দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে এই সম্ভাবনাময় বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

পঞ্চগড়ের বিশেষ প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দলমত-নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পঞ্চগড় উপহার দিতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।