ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আরএমপি’র অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টারের শুভ উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 27, 2020 - 2:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 140 বার

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর “অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম-বার।

গতকাল রবিবার সকাল ১১.৩০ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর, সিএন্ডবি মোড়, রাজশাহীতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম-বার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল এ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম মহোদয় সহ রাজশাহী মেট্রোপলিটন ও রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী মেট্রোপলিটন এলাকার অপরাধ ও অপরাধীকে চিহ্নিত করণ, অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের দূরদৃষ্টি সম্পন্ন নির্দেশনায় তৈরি করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের “অপারেশন কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার”।

রাজশাহী মেট্রোপলিটন এলাকার কিশোর অপরাধ দমনে সম্মানিত আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের দূরদৃষ্টিসম্পন্ন নির্দেশনায় তৈরি করা হয়েছে কিশোর গ্যাং এর বিস্তারিত তথ্য সম্বলিত “ডিজিটাল ডাটাবেজ”। ইতোমধ্যে কিশোর গ্যাং এর প্রায় ৪০০ কিশোরের বিস্তারিত তথ্য ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিশোর অপরাধ দমনে পুলিশ কমিশনার এই ‘ইনোভেটিভ আইডিয়াটি’র সুফল রাজশাহী মহানগরবাসী পেতে শুরু করেছে। এই ডিজিটাল ডাটাবেজে কিশোর অপরাধের সাথে জড়িত কিশোরদের বিভিন্ন তথ্য-উপাত্ত যেমন তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানা, অভিভাবকের নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা, তাদের সম্ভাব্য চলাচলের এলাকা, মোবাইল নম্বর, ছবি সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি স্থানীয় থানা পুলিশের মাধ্যমে সংগ্রহ করে এই “ডিজিটাল ডাটাবেজ” তৈরি করা হয়েছে।

“হ্যালো আরএমপি” অ্যাপের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে তথ্য প্রদান ও অনলাইনে অভিযোগ করা যায়। বাংলাদেশ পুলিশের জরুরী সেবা যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি এবং ৯৯৯ জাতীয় জরুরী সেবা সমূহ এই অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান বিশ্বের মহামারির ভয়ংকর রূপ নেয়া নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর জরুরী সেবা সংক্রান্ত বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টালটিও এই অ্যাপে সংযুক্ত করা হয়েছে। এই অ্যাপ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তাদের ফোন নম্বর, মোবাইল নাম্বার এবং ই-মেইল এড্রেস পাওয়া যাবে। এছাড়াও এই অ্যাপ এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওয়েব পোর্টাল এবং অনলাইন নিউজ পোর্টালটিও দেখা যাবে।