সিরাজগঞ্জে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় – সিরাজগঞ্জের দুই শতাধিক দরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল, চাদর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৯ডিসেম্বর সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় হতে শীতবস্ত্র কম্বল ও চাদর বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল আহমেদ, সহ-সভাপতি ও প্রধান শিক্ষক আইয়ুব আলী, সুবল পোদ্দার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সদস্য আঞ্জুয়ারা বেগম, প্রদীপ সাহা, হোসেন আলী ছোট্ট, কাজী সোহেল রানা, সাংবাদিক আজিজুর রহমান মুন্না, জাকির হোসেন, আহসান হাবিব মুন্না, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা প্রমুখ ।








