সিরাজগঞ্জে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন।
আজিজুররহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলাতে সকল বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১জানুয়ারী -২০২১) সকালে সিরাজগঞ্জ শহরের গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন বই বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন, গৌরি আরবান বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গৌরিআরবান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নাজ শারমিন সুরভী।
এছাড়াও শহরের সালেহা ইসহাক সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, বি, এল সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, হৈমবালা বালিকা সরকারি ও উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সবুজ কানন উচ্চ বিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, এসবি রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় জাহানারা সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, নওশের আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, হাজী আহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ও উচ্চ বালিকা বিদ্যালয়ে সহ সকল বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে।








