ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ ছিলেন চেতনার বাতিঘর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 12:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম ঃ  আজ সকাল 10 ঘটিকায় শ্রী শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদ এর উদ্যোগে অত্র সংগঠনের সভাপতি লায়ন প্রফুল্ল রঞ্জন সিনহা, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক 2 ননী গোপাল বণিক এর স্মরণে এক বিরহ সভা ভারপ্রাপ্ত সভাপতি সুধীর রঞ্জন দে সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাস্টার অশোক কুমার নাথ এর পরিচালনায় পুন্ডরীক ধাম এ অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তিনি বলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রফুল্ল রঞ্জন সিংহ ছিলেন চেতনার বাতিঘর। সমাজকল্যাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। ডাক্তার মিলন কান্তি দে একজন সত্যনিষ্ঠ মানবসেবী। ননী গোপাল বণিক ধার্মিকতার মধ্যে দিয়ে সমাজ উন্নয়নে কাজ করে গেছেন। বক্তব্য রাখেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক বেনু কুমার দে , অধ্যাপিকা ডক্টর তাপসী ঘোষ রায়, গোবিন্দ প্রসাদ মহাজন’, মাইকেল দে, স্বপন কুমার বণিক, রুপন কান্তি চৌধুরী , শান্তিপদ সেন, দুলাল কান্তি নাথ,অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, হিল্লোল সেন উজ্জল, অধ্যাপক সবুজ নাথ, লাভলু ভট্টাচার্য অর্পণ ধর, রামকৃষ্ণ চৌধুরী প্রমূখ।