ঢাকা | মে ১, ২০২৬ - ৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাদারীপুরে ‘‘মাটির টানে ফাউন্ডেশন ” এর উদ্যেগে  গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ  

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 1:24 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 212 বার

মাদারীপুর প্রতিনিধি ঃঃ আসুন শীতার্তদের পাশে দাড়াই মানবতার সেবায়’ এ শ্লোগানকে সামনে রেখে দুই শতাধিক, গরিব অসহায় ও বৃদ্ধ মানুষ এর মাঝে কম্বল বিতরন করেছে   ‘‘মাটির টানে ফাউন্ডেশন ”। শুক্রবার (১ জানুয়ারি)  সকাল ১০ টায় কালকিনি সি,ডি খান মোক্তারহাট  এলাকায় ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ে বসে শীত বস্ত্র গরীব অসহায় ও বৃদ্ধাদের মাঝে প্রদান করা হয়।  

এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিল সি,ডি খান ইউনিয়ন চেয়ারম্যান চান মিয়া শিকদার এবং বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক সিরাজুল ইসলাম ফকির ও মাটির টানে ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আবুল খায়ের মোল্লা।

মাটির টানে ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক , স্বেচ্ছাসেবী , শিক্ষা অনুরাগী, সাংস্বাকৃতিক ও জনকল্যান মূলক সংগঠন্। উক্ত সংগঠনের উদ্যোগে বিগত দিনেও বিভিন্ন জনকল্যান মূলক কাজ করে থাকে, তারি ধারাবাহিকতায় শুক্রবার মাটির টানে ফাউন্ডেশন এর উদ্যোগে দুই শতাধিক গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ বরা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, দপ্তর সম্পাদক রিয়াজ আহমেদ, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক আল-মামুন,শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাসান সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ ।