ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ প্রেসক্লাবে সহ সভাপতি পদে মুক্তা-ডঃ নুরুল্লাহ এবং বাবুল সম্পাদক নির্বাচিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 7:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী পরিষদ নির্বাচন শুক্রবার (১ জানুয়ারি ২০২১) ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে এজেডএম এম ইমাম উদ্দিন মুক্তা ও বাবুল হোসেনের প্যানেল এবং অধ্যাপক আব্দুর রাজ্জাক, ডঃ নুরুল্লাহ ও অমিত রায়ের নেতৃত্বোধীন প্যানেল নামক পৃথক দুটি প্যানেলে ১৬ পদে ৩২ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলে এর মধ্যে অধ্যাপক আতিকুর রহমান, এজেডএম এম ইমাম উদ্দিন মুক্তা ও বাবুল হোসেনের প্যানেলে সহ সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও কোষাধ্য নিয়ামূল কবির সজলসহ ৫জন এবং অধ্যাপক আব্দুর রাজ্জাক, ডঃ নুরুল্লাহ ও অমিত রায়ের নেতৃত্বোধীন প্যানেলে সহ সভাপতি পদে ডঃ নুরুল্লাহ, যুগ্ন সম্পাদক, বিভাগীয় সম্পাদকসহ ১১জন বিজয়ী হয়েছে।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ বাবুল হোসেন ৪০ ভোটে (দৈনিক জনকন্ঠ ও একাত্তর টিভি) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও বাংলাভিশন টেলিভিশনের ব্যুরো প্রধান অমিত রায় পেয়েছেন ৩৫ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন- সহ সভাপতি পদে এ জেড ইমাম উদ্দিন মুক্তা (বাসস ও বাংলাদেশ বেতার) ৪১ ভোট ও ড. মো. নূরুল্লাহ ৩৭ ভোট।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নিয়ামুল কবীর সজল (দৈনিক কালের কন্ঠ) ৫৪ ভোট, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (নয়া দিগন্ত ও মাই টিভি) ৩৭ ভোট, ক্রীড়া সম্পাদক শরীফুজ্জামান টিটু (দৈনিক সংবাদ ও মাছরাঙ্গা টিভি) ৪১ ভোট, সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (দি ডেইলী স্টার) ৪১ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ (সময় টিভি) ৪২ ভোট, নাট্য ও প্রমোদ সম্পাদক মোঃ শাহজাহান (সম্পাদক দৈনিক স্বজন) ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন, ডা. কে আর ইসলাম ভোট ৫০, মীর গোলাম মোস্তফা ৪৬, জাহাঙ্গীর কবীর জুয়েল (দৈনিক সময়ের আলো) ৪২, শেখ মহিউদ্দিন আহাম্মদ (চ্যানেল আই ও দৈনিক ইত্তেফাক) ৪২, এম এ মতিন (সম্পাদক নিউ টাইমস) ৪১, আতাউল করিম খোকন (দৈনিক যুগান্তর) ৩৮ ও অ্যাডভোকেট মোজাম্মেল হক ৩৮ ভোট।

নির্বাচনে ৮১ ভোটারের মধ্যে ৭৫ জন ভোটার ভোট প্রদান করেছেন। রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন এড এএইচএম খালেকুজ্জামান। দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা এই ভোট গ্রহণ চলে।

উল্লেখ্য, পদাধিকার বলে প্রেসক্লাব সভাপতি পদে ময়মনসিংহ জেলা প্রশাসক দায়িত্বে থাকেন।