ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মুক্তাগাছায় দিনব্যাপী বিভাগীয় কমিশনারের বিভিন্ন প্রকল্প পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 6, 2021 - 10:21 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 147 বার

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে দিনব্যাপী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শনসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা যাচাই-বাছাইয়ে দিনব্যাপী বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।

৫ই জানুয়ারি মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন এসময় উপজেলা প্রশাসনে কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন অফিস ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে তিনি বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের ত্রৈবার্ষিক সভায় যোগদান করেন। অত:পর তিনি উপজেলার কুমারগাতা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানাধীন ঘরসমূহ পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।
এসময় তার সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মুনসুর,সহকারী কমিশনার ভূমি মাসুদ রানা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজের গুনগত মান দেখে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার উপকারভোগীদের সাথে কুশলাদি বিনিময় করলে জীবনের একমাত্র সম্বল মাথা গোজার ঠাই পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারে সন্তুষ্টি প্রকাশ করাসহ মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মংগল কামনা করেন ভুক্তভোগীরা।