ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শারীরিক অবস্থার অবনতি ক্যাসিনো সম্রাটের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 9, 2021 - 4:20 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 121 বার

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে ফের সিসিইউতে নেওয়া হয়েছে।

৮ জানুয়ারি শুক্রবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সকালে বুকে তীব্র ব্যথা ও বুক ধড়ফড় নিয়ে প্রিজন সেলের নার্সকে অবহিত করেন। পরীক্ষা-নিরীক্ষা করে হৃৎস্পন্দন দ্রুত ও অনিয়মিত হওয়ায় ডাক্তাররা দ্রুত তাকে সিসিইউতে ভর্তি করেন। বর্তমানে তিনি গভীর পর্যবেক্ষণে রয়েছেন বলে একাধিক ডাক্তার জানিয়েছেন।

নাম প্রকাশ না করা শর্তে তারা জানান, দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন সম্রাট। কিছুদিন হলো বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রাখা হয়েছিল। শুক্রবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিসিইউতে আনা হয়। তার হৃৎস্পন্দন দ্রুত ও অনিয়মিত হচ্ছে। নিয়ন্ত্রণে কাজ করছেন ডাক্তাররা।

সম্রাটের পরিবার জানিয়েছে, ২১ বছর আগে ওপেন হার্ট সার্জারি ও ভালভ প্রতিস্থাপন করা হয় সম্রাটের। পরিবারের দাবি, দীর্ঘদিন বন্দী থাকায় উন্নত চিকিৎসা না পেয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন সম্রাট।