বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী রেজার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজা নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। আসন্ন ১৬ জানুুয়ারি-২০২১ নির্বাচনকে বিজয়ের লক্ষ্যে – শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারী-২০২১) সন্ধ্যায় শেরনগর সরকারি বিদ্যালয় মাঠে উক্ত পথসভার সভাপতিত্বে করেন, স্হানীয় মাতব্বর জেলহক আলী। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা ।
তিনি বলেন, আসন্ন বেলকুচি পৌর নির্বাচনে সকল ভোটার ভাই-বোনেরা ও মুরুব্বিরা আপনারা ১৬ জানুয়ারি-২০২১ দিনে আমাকে নারিকেল গাছ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী । আপনাদের পবিত্র ভোটের মর্যাদা অক্ষুন্ন রেখে পৌরবাসির জন্য কাজ করে যাবো। কারও কোন প্রকার ভয়ভীতিতে সাহস হারাবেন না। নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ হবে কেউ কোন প্রকার বিচলিত হবেন না। পৌরসভার উন্নয়ন করতে আমি নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো এবং আমি আপনাদের সাথে আছি থাকবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও ছাত্রীনেত্রী সুমা ইসলাম। তিনি বলেন, আসন্ন পৌর নির্বাচনে আমার ছোট ভাই সাজ্জাদুল রেজাকে নারিকেল গাছ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে দূর্নীতির মুক্ত পৌরসভা গড়তে সুযোগ করে দিবেন।
আগামী ১৬ তারিখ সারাদিন আমাকে বিজয়ের লক্ষ্যে নারিকেল গাছ মার্কা ভোটদিন । পৌরসভার সকলকে ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নারিকেল গাছ প্রতিকে সিল মারার আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্যে রাখেন, আজিজুল হক খাঁন ঘোষন, সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, হাবিবুর রহমান মন্ডল প্রমুখ। এসময় বিপুল সংখ্যক ভোটারা উপস্থিত ছিলেন।








