ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে জেলা প্রশাসনের ব্যাতিক্রমি উদ্যোগ, মাদকাসক্ত সনাক্তকরনে ডোপ টেস্টের উদ্ভোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 7:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

আরিফ রববানী ময়মনসিংহ : মাদকাসক্ত প্রবন এলাকায় ভ্রাম্যমান ভিত্তিতে ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবী নির্ণয় করে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে আইন অনুসারে বিচারকার্য সম্পন্ন করার লক্ষে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন উদ্যানে মাদকাসক্ত সনাক্তকরনে ডোপ টেস্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজিত উক্ত কর্মসূচির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মাদকমুক্ত আধুনিক জাতি গঠনের মাধ্যমে সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মাদক মুক্ত ময়মনসিংহ জেলা গড়ার প্রত্যয়ে ১০ই জানুয়ারী রবিবার এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছো।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইজি এর প্রতিনিধি পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত), সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সাংবাদিকবৃন্দসহ মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এবং সুধীবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, মাদকাসক্ত প্রবন এলাকায় এখন ভ্রম্যমান ভিত্তিতে ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবী নির্ণয় করা হবে এবং ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আইন অনুসারে বিচারকার্য সম্পন্ন করবেন। তিনি সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং এই কর্মসূচি সফল করে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।