ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিইপিজেড এলাকায় নৌকার সমর্থনে আঃলীগের কাউন্সিলরদের গণ সংযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 15, 2021 - 3:41 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ- মহিলা কাউন্সিলর প্রার্থী মিসেস শাহানুর:নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডে আঃ লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী জিয়াউল হক সমুন(লাটিম), মহিলা কাউন্সিলর প্রার্থী মিসেস শাহানুর বেগম (গ্লাস) প্রতীকে এবং মেয়র পদে রেজাউল করিম কে নৌকার পক্ষে ভোট চেয়ে ওয়ার্ডের এ.ইউনিটি (এমপিভি গেইট)এলাকায় বিকেল ৩টা থেকে গন সংযোগ শুরু করে । 

এসময় মহিলা আঃলীগের সভানেত্রী মিসেস শারমিন ফারুখ সুলতানা, কামরুন্নাহার বেবী, কায়বুন্নেছা বেগম, নাছিমা আক্তার,রুমানা আক্তার, নিলুপার ইয়াছমিন, রোখছানা বেগম ,জুলেখা বেগম সহ দলীয় নেতৃবৃন্দ গনসংযোগ কালে উপস্থিত ছিলেন। ১৩জানুয়ারী বুধবার বিকেলে গনসংযোগ শুরু হয়ে বন্দরটিলাস্থ চসিক কাউন্সিলর কার্যালয় সামনে এসে শেষ হয় বলে দলীয় সুত্রে জানাই।সকলেই দলীয় প্রার্থীদের ভোট দিয়ে আবারো জনগণের সেবা করার সুযোগ দিতে অনুরোধ জানান।

সুমনের গণসংযোগ ওকার্যালয় উদ্বোধন:
চসিক নির্বাচনে ৩৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজি মোঃ জিয়াউল হক সুমন বিঃইউনিটের বিভিন্ন স্পটে নৌকা প্রতীক ও লাটিম -গ্লাস মার্কায় ভোটা চেয়ে ১৪ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর থেকে গণসংযোগ করেছেন ।এসময় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, নির্বাচনী পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ কেন্দ্র কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউন্সিলর প্রার্থী হাজি মোঃ জিয়াউল হক সুমনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ইপিজেড থানা আঃলীগ আহবায়ক হাজী হারুনুর রশিদ।

এসময় সম্মানিত অতিথি ছিলেন-বীর মুক্তিযোদ্ধা এম.এ তাহের, সুলতান নাছির উদ্দিন শাহ, আকবর হোসেন কবি, সাবেক কমিশনার হাজী মোঃ আসলাম,সেলিম আফজাল, মোঃ ইলিয়াছ, মোঃ হারুন,লোকমান হাকিম, জাবের হোসেন,ফরিদ উদ্দিন বাবর,আঃরউফ,আক্কাস সওঃ,আনোয়ার হোসেন, মিজানুর রহমান,আজিজ,সেলিম রেজা, জামাল উদ্দিন,হাজী শাহাবুরদ্দিন, নুরুল আমিন সোহেল, জামাল হোসেন,আজাদ হোসেন, রাসেল মাহমুদ সহ দলীয় নেতৃবৃন্দ।

গন সংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন কালে নেতৃবৃন্দরা রেজাউল করিমের নৌকা, সুমনের লাঠিম প্রতীকে ভোট চেয়ে জনগগনের জয় করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।