ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এমপি আয়েন উদ্দিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 16, 2021 - 5:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

লিয়াকত রাজশাহী ব্যুরো : রাজশাহীর পবা উপজেলার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার বেলা ১১টার দিকে পবা উপজেলা অডিটরিয়াম রুমে ৮০০ কম্বল ও ১ হাজার ৬০০ চাদর বিতরণ করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আয়েন উদ্দিন।

শীতবস্ত্র বিতরণকালে এমপি আয়েন উদ্দিন বলেন আমি পবা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, প্রচন্ড শীত নিবারণের জন্য তাদের অনেকের ন্যূনতম শীতের গরম কাপড় বা কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি।

এছাড়া তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্থ অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সরকার দুস্থ ও অসহায় গরীব‌দের পা‌শে সব সময় আছেন, থাক‌বেন।

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, পবা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিম, পবা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নারিফা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, পবা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা খাতুন ও সাধারণ সম্পাদক মুসলিমা আক্তার খুশি, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।