আ’লীগ নেতা অনুর সুস্থতার জন্য দোয়া করলেন সহনাটি ও মইলাকান্দার দলীয় নেতাকর্মীরা
আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ হাসান অণুর সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ গৌরীপুর উপজেলার সহনাটি,
মইলাকান্দা ইউনিয়ন ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ২২শে জানুয়ারী শুক্রবার বাদ আছর গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: শফিকুল ইসলাম মিন্টু আয়োজনে, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার ১নং মইলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও ঠিকুরী মাদ্রাসার আয়োজনে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মো: শরীফ হাসান অণুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিেলের আয়োজন করা হলে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হাসান তাপস সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।








