ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কালিয়াকৈরে কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 5:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 116 বার

শাহ্আলম সরকার কালিয়াকৈর প্রতিনিধি : সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হল রুমে শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে  গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর ও জমির সনদ বিতরণ উদ্বোধন করেন।  এসয়ম কালিয়াকৈর উপজেলায় ৯০টি গৃহহীন ও ভূমি হীন পরিবারের মাঝে ঘর,জমির সনদ বুঝে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মহসিন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি আদনান চৌধুরী সহ বিভিন্ন আওয়ামীলীগের নেতাকমর্ীরা ও প্রশাসনিক কর্মকর্তার।