ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাথা গোঁজার ঠাঁই পেলেন নাসিরনগরের ৯১ টি গৃহহীন পরিবার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 23, 2021 - 5:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

ফয়সাল আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
মুজিব বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসিরনগরে ৯১টি ঘরসহ সারাদেশে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্স ও জমি ও ঘরের দলিল-চাবি হস্তান্তর উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক, বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ, সুবিধাভোগী মোঃ আবদুল আলী ও শিপ্রা মল্লিক প্রমূখ। অনুষ্ঠানে ৯১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি‘র দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মী,সুবিধাভোগী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।