ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে মহিলা শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, March 29, 2023 - 6:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 141 বার

স্টাফ রিপোর্টারঃমহিলা শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাসকিনা খানম লোবা সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন মহিলা শ্রমিক লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এসময় জেলা ও মহানগর মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার (২৯ মার্চ ২০২৩) বিকাল ৫ ঘটিকায় ময়মনসিংহ নাগরিক আন্দোলন অফিসে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা কেক কাটা ও ইফতার অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম অতিথির বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি শামীমা সুলতানা রুবি, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ কামরুন নাহার শিপো, কার্যকরী সভাপতি ফরিদা খাঁন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারহানা আফরোজ বিউটি, সহসভাপতি হেলেনা আজাদ, তাহমিনা আক্তার রিতা, পারভীন আক্তার, শামছুন্নাহার রুমা, ইলোরা দাস, আছিয়া আক্তার, নুরজাহান ভূইয়া, প্রচার সম্পাদক এনি আফরিন ইলা প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন সকলেই।