ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সন্দ্বীপে সাবেক এমপি কামালের ভাতিজা রোমানের আর্থিক অনুদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, April 13, 2023 - 3:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 84 বার

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃসন্দ্বীপে বিএনপির সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশার ভাতিজা সাবেক ছাত্রনেতা আবদুল বাকের রোমান নেতা-কর্মী ও স্থানীয়দের মাঝে আর্থিক অনুদানসহ ঈদ উপহার বিতরণ করেছেন।

আজ ১২এপ্রিল বুধবার দুপুরে স্থানীয় সেনেরহাট এলাকায় নিজস্ব বাসভবন রোমান ম্যানশনে এ অনুদান প্রদান করেন।
১২টি মসজিদ ও শতাধিক স্থানীয়দের মাঝে আর্থিক অনুদান প্রদানসহ নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতা জয়নাল আবেদীন বাকের, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা এটিম সেলিম, যুবদল নেতা সোহাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলামসহ প্রমুখ।