রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে নিউজরুমের উদ্বোধন
রাঙ্গুনিয়া:পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কার্যালয়ে নিউজ রুম (কম্পিউটার কক্ষ) উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান এর উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, সদস্য ইসমাঈল হোসেন নয়ন প্রমুখ।








