সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের নতুন জামা
নিজস্ব প্রতিবেদকঃঢাকায় টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা শিশুদের হাতে উপহার দেয়া হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
সকালে টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে ৫ দিন ব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক বিতরণ কার্যক্রমটির উদ্বোধন করা হয় কুমিল্লা থেকে।
ঈদের পোষাক বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা সাংবাদিক শরীফ আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সদস্য আহনাফ মাকসুদ , আশিক আরমান ও সাদিয়া ইসলাম প্রমুখ।
সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছেন। আগামী পাঁচ দিনে ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে প্রায় দু হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিবেন তারা।
লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ১২ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ, ঈদের নতুন পোশাক বিতরণ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে আসছেন তারা।








