ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপারের প্রতিবন্ধী অটিস্টিক শিশুদের সাথে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
আজ ১৭ এপ্রিল সোমবার বিকল ৪টায় প্রতিবন্ধী ও অটেস্টিক শিশুদের সাথে ঈদ সামগ্রী বিতরন ও ইফতার দোয়া মাহফিলেঅনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার দক্ষিণ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা,
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দীন কবির,
কেরানীগঞ্জ মডেল থানা ওসি মামুন অর রশিদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি শাহজামান,কেরানীগঞ্জ মডেল থানা (ওসী) অপারেশন আশিকুর রহমানসহ প্রমূখ। এসময় প্রায় ৫০০ অটিস্টিক প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।








