বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্রিসের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন
প্রদীপ কুমার সরকার, গ্রীস প্রতিনিধি:বাংলাদেশীদের কেন্দ্রীয় মসজিদ আল জাব্বারে প্রায় ৬০০ লোকের উপস্থিতিতে এই ইফতার পার্টির ও দোয়ার আয়োজন করা হয়। মুফতি আবু বক্কর সিদ্দিক মোনাজাত করেন এবং সকল উম্মার প্রতি মহান আল্লাহপাকের নিকট দোয়ার দরখাস্ত করেন। উক্ত ইফতার মাহফিলে নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান সহ তার প্যানেলের পূর্ণাঙ্গ নির্বাচিত সদস্য এবং গ্রীসের রাজনৈতিক সামাজিক আঞ্চলিক সংস্কৃতিক বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা ইদ্রিস আলী আজিজ তত্ত্বাবধানে হাজী মোক্তার হোসেন সভাপতিত্বে সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের পরিচালনায় ইফতার আয়োজনের ব্যবস্থা করা হয়। আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত ঢাকার কৃতি সন্তান জিয়াউর রহমান মনির, সহসভাপতি এস আলম দীপু , মুন্সীগঞ্জ জেলা সভাপতি শাহাবুদ্দিন মোল্লা নরসিংদী জেলার সভাপতি মিজানুর রহমান, কাউসার সবুজ মুরাদ সহ অনেকে। ইফতার শেষে তিতাস বাংলা রেস্টুরেন্টে নবনির্বাচিত বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র সহ সম্পাদক সহ সকল সদস্যকে বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্ৰিসের পক্ষ থেকে এক সংবর্ধনা দেওয়া হয়।
একে একে সবাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় । নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম ঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের পাশে থাকার জন্য । বক্তব্য শেষে তারা সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দেন। প্রধান উপদেষ্টা সবশেষে সবাই কে সাথে নিয়ে নবনির্বাচিত কমিটিকে কাজ করার আহ্বান জানিয়ে ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।








