ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠির রাজাপুরে জোড়া খুনের মামলায় গ্রেফতার ৪

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 18, 2023 - 5:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে আলোচিত জোড়া খুনের মামলায় এহাজার ভুক্ত আরও ৪ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ৮ ও র‌্যাব ১৪ এর যৌথ দল। ১৮ মে বৃহস্পতিবার বিকেলে বরিশাল র‌্যাব ৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায় ১৭ মে বুধবার গভীর রাতে কিশোরগঞ্জের ভৈরব ও নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য,  গত ২৪ এপ্রিল রাত অনুমানকি ৮ টার সাবেক ইউপি সদস্য আ. রব হাওলাদার ও তার ভাতিজাকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট বাজার থেকে নিজ বাড়িতে ফেরার খুন হন।  আসামিরা তাদের পথ রোধ করে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মৃত নিশ্চিত করে পালিয়ে যায়। এ হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।