দেশের উন্নয়ন দেখে বিরোধীদল ষড়যন্ত্র করছে। দেশবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে
বিশেষ প্রতিনিধিঃ ঐতিহাসিক ১৭ই মে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে । গতকাল মক্কা স্থানীয় একটি হোটেলে সংগঠনের সহ-সভাপতি আমীর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং দপ্তর সম্পাদক মোরশেদুল আলম নিবিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোঃ সাইফুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ-সভাপতি শফিকুর রহমান, শাহজাহান সোলেমান, আব্দুর সাত্তার ভূট্টো, প্রধান উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাসানুল আমিন ভূঁইয়া।
সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো রিদুয়ানুল হক মানিক, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল করিম প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮১ সালের ১৭ মে জননেত্রী শেখ হাসিনা স্বদেশে ফিরেছিলেন। তখন থেকে আওয়ামী লীগ প্রত্যন্ত অঞ্চলে সক্রিয় হয়ে উঠে। আজকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থাকায় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশে মানুষের জীবন মানের উন্নতি হয়েছে। আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ে উঠছে। দেশে বিশাল বিশাল উন্নয়ন হচ্ছে। আগামীতে দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। দেশের মানুষ সুফল পাওয়ায় আবারও আওয়ামী লীগকে জনগণ ভোট দেবে। দেশের উন্নয়ন দেখে বিরোধীদল ষড়যন্ত্র করছে। দেশবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে।








