আপনারা হজ্বে গিয়ে দেশ ও জাতির কল্যানে দোয়া করবেন _তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান
সোহানুল হক পারভেজ রাজশাহী : আপনারা আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘর তৌয়াফ করতে যাচ্ছেন, আপনারা সেখানে গিয়ে দেশ ও জাতির কল্যানে দোয়া করবেন। আপনারা নবী ( সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করবেন। আপনারা জান্নাতুল বাকিতে যাবেন, সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন। যদিও কষ্টকর হয়ে পড়ে। আল্লাহ সবার ভাগ্যে হজ্ব পালন লিখে না ।আল্লাহ যাকে কবুল করেন সেই ব্যক্তি সেখানে যেতে পারেন। মহান আল্লাহর ইচ্ছায় আবারো হজ্ব পালন শুরু হয়েছে।
হাজীদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। আজ বহঃস্প্রতিবার বেলা এগারোটার দিকে দিকে তানোর উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে তানোর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেযারম্যান মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় হজ্ব যাত্রীদের বিদায় সংবর্ধনা।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সরকারী আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার , ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও চেয়ারম্যান আঃ মতিন,কলমা ইউপি পরিষদের সদস্য সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ও হজ্ব যাত্রীরা উপস্থিত ছিলেন।








