ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অভিভাবকহীন তানোর উপজেলা ছাত্রলীগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 18, 2023 - 5:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : কমিটি ছাড়াই চলছে তানোর উপজেলা ছাত্রলীগ । ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম এই সংগঠনটির তানোর উপজেলা শাখা যেন অভিভাবহীন। কবে নাগাদ কমিটি গঠন হবে সেটিও পরিষ্কার নয়। সংগঠনকে গতিশীল করতে অবিলম্বে নতুন নেতৃত্ব নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের জুলাই মাসে প্রেস কাউন্সিলের মাধ্যমে তানোর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসকে সানী ও সম্পাদক সারোয়ার হোসেন শাওন নির্বাচিত করা হয়। সেই কমিটির সভাপতি এস কে সানী শুরু থেকেই সংগঠনের কোন কার্যক্রসে অংশগ্রহন করতেন না।সেকারনে ৭টি ও২টি পৌরসভার ছাত্রলীগের নজর কাড়া কোন কার্যক্রম চোখে পড়েনি।খুড়িযে খুড়িয়ে চলা ছাত্রলীগের এই কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কারনে প্রেস কাউন্সিলের মাধ্যমে গত ২০/০৫/২২ তারিখে তৎকালীন রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও জাকির হোসেন তানোর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে করা হয়।

এরপর প্রায় একবছর পেরিয়ে গেলে ও আর হয়নি তানোর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ।এতে করে অভিভাবকহীন হয়ে পড়ে তানোর উপজেলা ছাত্রলীগ।

এ বিষয়ে তানোর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সারোয়ার হোসেন শাওন বলেন,
ছাত্র রাজনীতি করে আমরা বেশি কিছু চাই না। অন্তত নিজের যোগ্যতা অনুযায়ী দলের পদ প্রত্যাশা করি।

এ বিষয়ে তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন বলেন,আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে তানোর গেদাগাড়ীর সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী জেলা ছাত্রলীগ নেতাদের সাথে কথা বলে অচিরেই তানোর উপজেলা ছাত্রলীগের কমিটি করা হবে বলে জানান তিনি।