ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্পেন বিএনপি’র সম্মেলন আগামী ৫ ই জুন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 25, 2023 - 1:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

জিয়াউল হক জুমন, বিশেষ প্রতিনিধি:রাজধানী মাদ্রিদে স্পেন বি এন পি’র কাউন্সিল ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, গেল ২২ মে সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রত্যেক প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের হল রুমে নির্বাচন কমিশনারদের কাছে মনোনয়নপত্র জমা দেন।

তবে শুধুমাত্র সুপার ফাইভ পদে কাউন্সিল হবে এতে মোট ১২ জন প্রার্থী বিভিন্ন পদে তাদের মনোনয়নপত্র কমিশনের কাছে জমা দেন।
সভাপতি পদে নুর হোসেন পাঠোয়ারি, জামাল উদ্দিন মনির ,আব্দুল মোতালেব বাবুল, সিনিয়র সহ সভাপতি পদে মোঃ হেমায়েত খান , মোরশেদ আলম তাহের ,সাধারণ সম্পাদক পদে রমিজ উদ্দিন ,আবু জাফর রাসেল ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ,কাজী জসিম ,জাকিরুল ইসলাম জাকি ,সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মজিদ সুজন ,বিল্লাল হোসেন শাকিল।

নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন,
স্পেন বি এন পি ও সম্মেলন কমিটির আহবায়ক মোজাম্মেল হক মনু, সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু, এস. এম আহমেদ মনির সদস্য, আকবর শেঠ সদস্য, মো ছায়েদ মিয়া সদস্য।
পরিশেষে , নির্বাচন কমিশনার বৃন্দ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সার্বিক পরিস্থিতি ও আগামী ৫ তারিখ সম্মেলন নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।