ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথা ফাটানোর অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 11, 2023 - 7:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 80 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহীঃ রাজশাহীর তানোরে পূর্ব বিরোধের জের ধরে মটরসাইকেল আটকিয়ে মিজানুর রহমান নামের এক যুবককো বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ফেটে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ( ইউপির) মালশিরা বাগমারা নামক মোড়ে ঘটে মারপিটের ঘটনা।

 

এঘটনায় রবিবার দুপুরের দিকে মিজানুর আহত অবস্থায় মালশিরা গ্রামের ছইমুদ্দিন ও ছেলে শাওনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আহত মিজানুর রহমানের বাড়ি মালশিরা গ্রামে, সে মিরাজ উদ্দিনের পুত্র। এঘটনায় উভয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্ত্বে ভয়াবহ সংঘর্ষের আশংকা করছেন গ্রাম বাসী।

জানা গেছে, রবিবার সকাল প্রায় ৮ টা ৩০ মিনিটের দিকে মিজানুর নিজ বাসা মালশিরা থেকে মোটরসাইকেল নিয়ে গ্রাম পার হয়ে বাগমারা নামক মোড়ে আসামাত্রই বাইক আটকিয়ে অতর্কিত ভাবে হামলা করেন একই গ্রামের ছইমুদ্দিন ও তার ছেলে শাওন। হামলার এক পর্যায়ে মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হওয়া শুর হয়। খবর পেয়ে পরিবার ও সহপাঠীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।

মিজান জানান, আমি বাড়ি থেকে বাইক নিয়ে মোড়ে আসামাত্রই পথরোধ করে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। মাথা ফেটে গেছে এবং ছয়টি সেলাই লেগেছে।

তবে ছইমুদ্দিন ও তার ছেলে শাওন জানান, ওয়াকফার টাকা নিয়ে দ্বন্দ্ব, মেম্বারের ভোট করিনি এজন্য আমাকে ইয়াবা সেবী বলছে। সে তো ওয়াকফফার যাবতীয় টাকা লুটে খাচ্ছেন। আমাদের ফাঁসাতে মেম্বার মিথ্যা অপপ্রচার করছেন।

কামারগাঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ড মেম্বার মালশিরা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন জানান, এর আগেও মিজানকে মেরেছিল, শাওন প্রতি মুহুর্ত্বে ইয়াবা সেবন করে থাকেন। সকালে ইয়াবার ঘোরেই মাথা ফাটিয়েছে।
থানার তদন্ত ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।