ঢাকা | এপ্রিল ২৮, ২০২৬ - ৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফারুক চৌধুরীর আমন্ত্রণে রাজশাহীস্থ পেন্ট হাউসে সৌজন্যে স্বাক্ষাৎ ও মতবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 2, 2023 - 12:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 84 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী :রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক শীল্প প্রতিমন্ত্রী তানোর- গোদাগাড়ী আসনের (৩) তিন বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর আমন্ত্রণে রাজশাহীস্থ পেন্ট হাউসে সৌজন্যে স্বাক্ষাৎ করে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা বিনিময় করেন, রাজশাহী জেলা পরিষদ সদস্য ও তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

এসময় তাঁর সাথে ছিলেন: রাজশাহী জেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ,
তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুবাক্কার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাষক, আবুল কালাম আজাদ (প্রদীপ সরকার) এবং তানোরে সাংসদ ওমর ফারুক চৌধুরীর আবিস্কার জননন্দিত আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও সনামধন্য ব্যবসায়ি, আলহাজ্ব আবুল বাশার সুজন প্রমুখ।।

সৌজন্যে স্বাক্ষাৎ কালে সাংসদ ওমর ফারুক চৌধুরী দলিয় নেতাকর্মীদের ঈদ পূর্ববর্তী রাজনৈতিক ও সামাজি দায়িত্ব পূঙ্খানুপুঙ্খভাবে সম্পুর্ন করায় আন্তরিক ধন্যবাদ জনান। বিশেষ করে তানোর উপজেলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার এর ভূয়সী প্রশংসা করেন তিনি।