হিল ফ্লাওয়ার’র আয়োজনে কাপ্তাইয়ে সিসিএইচপি অবহিতকরণ সভা।
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- স্থানীয় এনজিও সংস্থা হিল ফ্লাওয়ার এর আয়োজনে সোমবার (৩ জুলাই) সকালে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
হিল ফ্লাউয়ার রাঙামাটির সম্মনয়কারী (এম এন্ড ই) মিলন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
উক্ত প্রকল্পের সহকারি কর্মসূচী ব্যবস্থাপক জেনিফার অজন্তা তনচংগ্যার সঞ্চালনায় এসময় কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, ভ্যায্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় হিল ফ্লাউয়ার এর চলমান এবং ভবিষ্যৎ এর সামগ্রিক কার্যক্রমসমূহ সুন্দর ভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় ৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ব্রাইন্ড স্টিক, হ্যান্ড ক্রাপ বিতরণ করা হয়েছে।








