ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বগুড়া ধুনট যুব মহিলালীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 6, 2023 - 6:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 113 বার

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার ধুনটে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার ৬জুলাই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ধুনট উপজেলা যুব মহিলা লীগ কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি।
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সীমা আক্তার এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান মহসীন আলম, আওয়ামী লীগ নেতা এম এ তারেক হেলাল, শাহজাহান আলী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।